অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা পেলেন ১০ সংগ্রামী নারী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৪৭

remove_red_eye

৭৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও  বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে  সমাজে নিজ নিজ কার্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভোলায় ১০ সংগ্রামী নারীকে জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর  ভোলা এর উদ্যোগে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন মো: মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় পুরস্কারপ্রাপ্তদের সবার  হাতে সম্মাননার ক্রেস্ট, সনদপত্রসহ পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে, অর্থনৈতিকভাবে  সাফল্যে অর্জনকারী জন্য সবিতা রানী দাশ ও নার্গিস হাসান,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যের জন্য ফারজানা তাসনিম,রেহানা আক্তার, সফল জননী তাহমিনা বেগম,জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুর জন্য নাহিদ নুসরাত তিশা,সমাজ উন্নয়নে অসামান্য অবদানের লায়লা আরজুমান ভানু। এছাড়া এসময় একই কর্মসূচির আওতায় সদর উপজেলার আরো  ৩ নারীকে জয়িতা সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাস এর সভাপত্বি  ‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথে দেবে পাড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ শাফিয়া খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম।বক্তারা বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন,তালহা তালুকদার বাধঁন। এ সময় সম্মাননা পাওয়া জয়িতারা তাদের বর্তমান জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...