অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২০ সন্ধ্যা ০৬:০৪
৭১১
অচিন্ত্য মজুমদার: ভোলায় "পোস্টহারভেস্ট ও প্রাইমারী প্রসেসিং" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফসল কর্তনোক্তর ব্যবস্থাপনা ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি কৃষিকে বাণিজ্যিকভাবে বাজারজাত করে একজন কৃষক উদ্যোক্তা গড়ে তোলার প্রশিক্ষণ দেয়া হয়।
কৃষি বিপণন অধিদপ্তরের "স্মলহোল্ডার এগ্ৰিকালচারাল কম্পিটিটিভনেস" প্রজেক্টের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (নীতি ও পরিকল্পনা) শাহনাজ বেগম নীনা, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদ হাসনাত, ভোলা জেলা বাজার কর্মকর্তা মোঃ মোস্তফা সোহেল প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্ব এতে প্রবন্ধ উপস্থাপনা করেন স্মলহোল্ডার এগ্ৰিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের কম্পোনেন্ট পরিচালক ড. আশরাফুজ্জামান।
এসময় বক্তারা বলেন, উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাত করণের জন্য সরকার কৃষককে সব ধরনের সহযোগিতা করে আসছে। সরকার চায় কৃষক যেন তার ফসলের ন্যায্যমূল্য পায়। তাই ফসল কর্তনোক্তর ব্যবস্থাপনা ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের সঠিক প্রশিক্ষণ পেলে কৃষক তার ফসল থেকে অধিক লাভবান হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার কৃষক, ব্যবসায়ীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত