বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২০ রাত ১০:০১
৮৩১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: শিশু বিবাহ হার কমিয়ে আনার লক্ষ্য নিয়ে ভোলায় ঈমাম কাজীদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার হল রুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। প্রশিক্ষনে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজী ও ঈমামরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন শেষে বাল্য বিয়ে রোধে ভূমিকা রাখার জন্য সকলকে অঙ্গিকার করে শপথ পাঠ করানো হয়। ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা তরান্বিতকরণ (এপিসি) প্রকল্প প্রশিক্ষনের আয়োজন করেন। এসময় ঈমম-কাজীরা বাল্য বিয়ে রোধে ভূমিকা রাখার জন্য অঙ্গিকার করেন। আইনগত শিশু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক। তাই সকল বিয়ে নিবন্ধন করার আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্ট এর টিম লিডার রাশিদা বেগম,পুলিশের এস আই হানিফ, কোস্ট ট্রাস্ট এর (এপিসি) প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মিজানুর রহমান,এলজিসি প্রকল্পের জেলা সম্মনয়কারী আব্দুস সালাম,এপিসি প্রকল্পের সহকারী প্রকল্প সম্মনয়কারী দেবাশীষ মজুমদার, ঈমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন,কাজী সমিতির সভাপতি হাসনাঈন আহমেদ,কাজী মহিবুল্লাহ,এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, বাল্য বিয়ে শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সেক্রেটারী শাহারিয়ার জিলন,পিআর লিডার ইমা আক্তার,মিরাজ প্রমুখ।
উল্লেখ্য ইউনিসেফ এর জরিপে দেশের ১৫.৫ শতাংশ শিশুর বিয়ে হয় ১৫ বছর এর আগেই। এর মধ্যে বরিশাল বিভাগে ঐ বয়সে শিশু বিবাহ হচ্ছে ১৬.২ শতাংশ। এবং ভোলাতে এই হার বেড়ে ১৮.৮ শতাংশ। ২০১৯ সালে শিশু বিবাহর হার ছিলো ৬০.৩ শতাংশ ছিলো।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক