অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলার রাজাপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২০ রাত ১০:১৪

remove_red_eye

৭২৪

আকতারুল ইসলাম আকাশ: ভোলার রাজাপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার ইবার (১৮) আতœহত্যার ঘটনা ঘটেছে।  শুক্রবার বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোজাম্মেল হক মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সুমাইয়া দেশরতœ শেখ হাসিনা মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। তার পিতার নাম মোজাম্মেল হক মিঝি। মোজাম্মেল হক পাতা বুনিয়া হাইস্কুলের নাইটগার্ড হিসেবে কর্মরত আছেন। সুমাইয়ার পরিবার জানায়, বৃস্পতিবার রাতে সুমাইয়ার ১০ বছরের ছোট ভাইয়ের সাথে তার ঝগড়া হয়। এনিয়ে কথা কাটাকাটি হলে রাগে ক্ষোভে সে আতœহত্যা করে। তবে স্থানীয়রা বলছে আতœহত্যার কারন ভিন্ন।  ঘটনার প্রকৃত কারন গোপন করার অভিযোগ উঠেছে । শ্যামপুর গ্রামের ইউপি সদস্য হেলালসহ স্থানীয়রা জানান, সুমাইয়ার সাথে ক্লোজার বাজার সংলগ্ন একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ভালোবেসে ছেলেটি তাকে একটি আন্টি দিয়েছিল। যা মেয়েটির আঙুলে ছিল। সম্প্রতি সুমাইয়ার পরিবার অন্যত্র তাকে বিয়ে দিতে চেয়েছিল। এবং প্রেমিকের দেয়া আন্টিটি ছুঁড়ে ফেলে দিয়ে বৃস্পতিবার তাকে মারধর করা হয়। এরই জের ধরে পরিবারের উপর অভিমান করে রাগে ক্ষোভে শুক্রবার বিকেলে সে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। নিহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। পরে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে তাকে দাফন করা হয়।  রবিবার দুপুরে সরেজমিন সুমাইয়ার বাড়িতে সাংবাদিকরা গেলে তাঁর মৃত্যু কোনো সদুত্তর দিতে পারেনি পরিবার। এক পর্যায়ে সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন সুমাইয়ার পরিবার। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন উক্ত ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।      

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...