অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আইসিডিএস’র ভোলার ঘুইংগার হাট শাখা উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২০ রাত ১১:৩৮

remove_red_eye

৮৫১

বাংলার কণ্ঠ ডেস্ক : সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস ভোলার ঘুইংগারহাটে নতুন শাখা উদ্বোধন করেছে। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন। সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মো: নেয়ামত উল্ল্যাহ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিআই এর চেয়ারম্যান সৈয়দ মাসুদুর রহমান। এসময় সেখানে আরো বক্তৃতা করেন, স্থানীয় সমাজসেবক মো: বজলুর রহমান, শিক্ষক মো: মিজানুর রহমান, আইসিডিএস এর ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মুজিবুর রহমান, মোহাম্মদ মাহমুদুর রহমান, ফরহাদ হোসেন, প্রিয়ংকা রানী, মাকসুদুর রহমান, রাকিব হাসান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করে সংস্থাটির নির্বাহী পরিচালক মো: মর্তুজা খালেদ।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এলাকার দরিদ্র লোকজনের মঙ্গলে সংস্থাটিকে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আইসিডিএস অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে এ পর্যন্ত এগিয়েছে যা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি সংস্থাটির ভূয়সী প্রশংসা করে ঘুইংগার হাট ব্রাঞ্চের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অথিতির বক্তৃতায় সাংবাদিক নিয়ামত উল্ল্যাহ বলেন, আইসিডিএসকে ক্ষুদ্রঋণের পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সংস্থাটির নির্বাহী পরিচালক এ সংবাদদাতাকে বলেন, আইসিডিএস গ্রামীণ ও শহুরে দরিদ্র মানুষের মঙ্গলার্থে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন ঘুইংগার হাট শাখাটি তাদের দ্বিতীয় শাখা অফিস যা সেখানকার দরিদ্র মানুষের কাছাকাছি থেকে সেবা  প্রদান করে যাবে। এর আগে সেখানে ছোট পরিসরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।  

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...