অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারী


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২০ রাত ১২:২১

remove_red_eye

৭১৬

অচিন্ত্য মজুমদার: ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে ওই দুই পৌরসভাসহ ৬৪ পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ জানুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। ভোট গ্রহণের তারিখ ৩০ জানুয়ারী।
বোরহানউদ্দিন পৌরসভায় ৩ দশমিক ২৬ বর্গ কিলোমিটার জুড়ে বর্তমানে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১০ হাজার ৭২০ জন। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বর মাসে পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে বোরহানউদ্দিন শহরকে পৌরসভায় রূপান্তর করা হয় । ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ পৌরসভার জনসংখ্যা ১৩ হাজার ১১০ জন। তবে বর্তমানে এই পৌরসভায় জনসংখ্যা ৩০ হাজারেরও বেশি বলে দাবি পৌরমেয়র মোঃ রফিকুল ইসলামের।
অপরদিকে দৌলতখান পৌরসভায় ২ দশমিক ৫০ বর্গ কিলোমিটারজুড়ে বর্তমানে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১২ হাজার ৫০০ জন। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বর মাসে  পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে দৌলতখান শহরকে পৌরসভায় রূপান্তর করা হয় । ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ পৌরসভার জনসংখ্যা ১৬ হাজার ৭২৮ জন। তবে বর্তমানে এই পৌরসভার জনসংখ্যা ৩৫ হাজারেরও বেশি বলে দাবি পৌরমেয়র মোঃ জাকির হোসেন তালুকদারের।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদেরও ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এ নির্বাচনে শুধুমাত্র মেয়র পদেই রাজনৈতিক দলের প্রার্থী দেয়া যাবে। কাউন্সিলর পদে সবাই স্বতন্ত্রভাবেই নির্বাচন করবেন। পৌর নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গত দুইমাস আগে থাকতেই তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে মাঠে নেমেছেন। ইতিমধ্যে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এমনকি পাড়ায় মহল্লায়ও শুভেচ্ছা জানিয়ে রং বেরঙের পোস্টার চোখে পড়ছে। পাশাপাশি কেন্দ্রীয় মনোনয়ন পেতেও প্রার্থীরা জোড় লোবিং চালাচ্ছেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...