বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৫১
৬২১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়। সমাবেশে এ সময় বক্তব্য রাখেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু তালেব, ভোলা শাখার সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক শরমিন জাহান শ্যামলী প্রমুখ।এ সময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা। দেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। যারা বির্তক করছেন, তাদের বিচার হওয়া প্রয়োজন।
অপর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান" এই স্লোগান নিয়ে দৌলতখান উপজেলায় মঙ্গলবার সকালে শিক্ষকরা পৃথক মানবন্ধন করেছে। দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন, দৌলতখান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপক হালদার, বরিশাল (বাসমাশিস) আঞ্চলিক কমিটির সদস্য ও দৌলতখান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত