অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচারা দিয়েছে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২০ সকাল ১১:৩৯

remove_red_eye

৬৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছে, বাংলাদেশের মানুষের মুখে যখন হাসি,বাংলাদেশ যখন আর্ন্তজাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল । সেই সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচারা দিয়েছে ভাস্কর্যকে সামনে নিয়ে। পৃথিবীর  বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। এ ভার্স্কযের ব্যাপার নিয়ে কোন আপোস নেই। যতো দিন বাংলাদেশ থাকবে ,বাংলার মানুষ থাকবে তত দিন বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মনি কোঠায় থাকবে। বঙ্গবন্ধুর ভার্স্কয হবেই। এটাকে কেউ বাধা গ্রস্ত করতে পারবে না।   
 বুধবার বেলা ১২ টায় ভোলা বাংলা স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামীলীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন,আমরা ধর্মভিরু। কিন্তু ধর্মঅন্ধ নয়। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন আমরা মুক্তিযুদ্ধে হিন্দু মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ্য এক হয়ে যুদ্ধ করেছি। এক সাথে ¯েøাগান দিয়েছি। বাংলার মানুষকে ঐক্যবদ্ধ্য করেছি। জয় বাংলা ¯েøাগান দিয়ে আমরা পাকিস্তানি সেনা বাহিনীকে মোকাবেলা করেছি।
ভোলা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ,এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: শাহে আলম,পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতীকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...