বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২০ রাত ১১:০৯
৮৩৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রæপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রবিবার দুই গ্রæপ পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ করেছে। সকালে সদর থানা, পৌর ও কলেজ শাখার ছাত্রদলের একটি গ্রæপ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তারা অভিযোগ করেন, টাকার বিনিময়ে কমিটি গঠন ও বিভিন্ন অনিয়ম করেছে ভোলা জেলা ছাত্রদল সভাপতি মো. নূরে আলম। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মেয়াদ উত্তীর্ণ জেলা ছাত্রদল কমিটি বাতিলের পাশাপাশি জেলা ছাত্রদলের সভাপতি মো. নূরে আলম কে বহিষ্কারে দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুঘœ আহবায়ক সাখাওয়াত শাকিল, কলেজ নেতা নূর মোহাম্মদ রুবেল, মাহফুজুর রহমান বাপ্পি, আশিক, ইমরান হোসেন, সায়েদ ইশতিয়াক পিয়াস, ফারহান ইভান, ইব্রাহিম, ইমতিয়াজ, মো. মুনসহ সদর থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে গত শুক্রবার রাতে ভোলা সরকারি স্কুল ক্যাম্পাসে পদ বঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদলের সভাপতি মো. নূরে আলমের উপর হামলা চালিয়ে তাকে লাঞ্চিত করেন।
অপর দিকে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম এর উপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা করেছে ছাত্রদলে নেতা-কর্মীরা। রবিবার সন্ধ্যায় ভোলা শহরের মাহাজনপট্রি জেলা ছাত্রদল কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নবগঠিত ছাত্রদলের আহŸায়ক আবদুল্লাহ আল ইসলাম রাছেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল এর সাধারণ স¤পাদক মোঃ আলামিন হাওলাদার, সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম,সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক নিয়াজ মিয়াজী সাংগঠনিক স¤পাদক জাহাঙ্গীর আলম শরিফ, পৌর আহŸায়ক জাকারিয়া মঞ্জু, কলেজ শাখার আহŸায়ক তালহা জোবায়ের, সদস্য সচিব ফজলু রহমান ছোটন প্রমুখ। সঞ্চালনা করেন থানা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি নুরে আলম এর উপর হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দলীয় ভাবে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। উল্লেখ,গত শুক্রবার ভোলা সদর উপজেলা,পৌরসভা ও ভোলা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। তার পরই পদ বঞ্চিতরা ছাত্রদল সভাপতির উপর হামলা চালালে এ উত্তেজনা সৃষ্টি হয়।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক