অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ওয়াস প্রকল্পে সম্মাননা পেলেন ভোলায় সদর উপজেলা চেয়ারম্যান ইউএনওসহ ১৩ ইউপি চেয়ারম্যান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১৬

remove_red_eye

৭৪৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তিন বছরের ওয়াস কার্যক্রমে সফলতার জন্য সম্মাননা স্মারক পেলেন  সদর উপজেলা চেয়ারম্যান , উপজেলা নির্বাহী অফিসারসহ ১৩ ইউপি চেয়ারম্যান।  প্লান ইন্টারন্যাশনাল ও সেইন্ট বাংলাদেশ এর মূল্যায়নে এ সম্মাননা স্মারক দেয়া হয়। । মঙ্গলবার সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস প্রজেক্টে-২ এর আয়োজনে নেটওয়াকিং কর্মশালা শেষে এই স্মারক তুলে দেয়া হয়েছে।  হাত ধোয়া ও স্যানিটেশন কার্যক্রম প্রজেক্ট ২০১৭ সালে শুরু হলেও  করোনা ভাইরাসকালিন সময়ে বার বার হাতধোয়া বিষয়টি কার্যকরি পদক্ষেপ হয়ে ওঠে। যার গুরুত্ব অপরিসীম। স্মারক সম্মাননা প্রাপ্তরা হলেন, জেলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোহাম্মদ মাহমুদ খান, ওই দফতরের উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম,  ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এমদাত হোসেন কবির, ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান ইফতারুল আলম , মাঠকর্মী সাথী আক্তার, মতিউর রহমান । এ সময় উপস্থিত থাকার পাশপাশি বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্লান ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার হেমন্ত কুমার মল্লিক, সেইন্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অডিনেটর আহসানউল্লাহ, সাইথ এশিয়া ওয়াশ রেজাল্টস প্রজেক্ট-২ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, প্রকল্পের উপজেলা কো-অডিনেটর মোঃ হাছানুজ্জামান । এসময় বক্তারা বলেন, জনগনের নিরাপদ পানির ব্যবহার বৃদ্ধি,স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি হাত ধোয়ার  অভ্যাস চর্চা বৃদ্ধি করছে। গভার্মেন্ট সিস্টেম-ইউনিয়ন পরিষদ তার এলাকার ওয়াশ কার্যক্রম সমন্বয় করে আসছে দীর্ঘদিন ধরে। এর মাধ্যমে মানুষের অভ্যাস ও আচারন পরিবর্তন হচ্ছে। পাশাপাশি পথ নাটক,উঠান সভা, স্কুল ক্যাম্পেইন এর মাধ্যমে গ্রামের সকল মানুষকে সচেতন করা হয়েছে। যাতে নিরাপদ থাকে সবাই।   






লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...