বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১৬
৭৩৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তিন বছরের ওয়াস কার্যক্রমে সফলতার জন্য সম্মাননা স্মারক পেলেন সদর উপজেলা চেয়ারম্যান , উপজেলা নির্বাহী অফিসারসহ ১৩ ইউপি চেয়ারম্যান। প্লান ইন্টারন্যাশনাল ও সেইন্ট বাংলাদেশ এর মূল্যায়নে এ সম্মাননা স্মারক দেয়া হয়। । মঙ্গলবার সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস প্রজেক্টে-২ এর আয়োজনে নেটওয়াকিং কর্মশালা শেষে এই স্মারক তুলে দেয়া হয়েছে। হাত ধোয়া ও স্যানিটেশন কার্যক্রম প্রজেক্ট ২০১৭ সালে শুরু হলেও করোনা ভাইরাসকালিন সময়ে বার বার হাতধোয়া বিষয়টি কার্যকরি পদক্ষেপ হয়ে ওঠে। যার গুরুত্ব অপরিসীম। স্মারক সম্মাননা প্রাপ্তরা হলেন, জেলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খান, ওই দফতরের উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এমদাত হোসেন কবির, ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান ইফতারুল আলম , মাঠকর্মী সাথী আক্তার, মতিউর রহমান । এ সময় উপস্থিত থাকার পাশপাশি বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্লান ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার হেমন্ত কুমার মল্লিক, সেইন্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অডিনেটর আহসানউল্লাহ, সাইথ এশিয়া ওয়াশ রেজাল্টস প্রজেক্ট-২ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, প্রকল্পের উপজেলা কো-অডিনেটর মোঃ হাছানুজ্জামান । এসময় বক্তারা বলেন, জনগনের নিরাপদ পানির ব্যবহার বৃদ্ধি,স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি হাত ধোয়ার অভ্যাস চর্চা বৃদ্ধি করছে। গভার্মেন্ট সিস্টেম-ইউনিয়ন পরিষদ তার এলাকার ওয়াশ কার্যক্রম সমন্বয় করে আসছে দীর্ঘদিন ধরে। এর মাধ্যমে মানুষের অভ্যাস ও আচারন পরিবর্তন হচ্ছে। পাশাপাশি পথ নাটক,উঠান সভা, স্কুল ক্যাম্পেইন এর মাধ্যমে গ্রামের সকল মানুষকে সচেতন করা হয়েছে। যাতে নিরাপদ থাকে সবাই।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত