অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভষ্মীভূত 

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ০৯:০২

remove_red_eye

৭৪২

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে আজ বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইলিশা নৌ থানার একাংশসহ অন্তত ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার  সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে প্রথমিকভাবে ২৫টি দোকান পুড়ে গেছে এবং আরও অন্তত ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, আমির হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জংশন বাজারের নৌ-পুলিশ থানার পার্শ্ববর্তী একটি  দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। তবে কোন দোকান থেকে আগুন লেগেছে তাৎক্ষণিক তা নিশ্চিত হওয়া যায়নি। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রেস্টুরেন্ট, তেল-গ্যাসের দোকান, তৈরী পোশাকের দোকা, মুদি দোকান, জুয়েলারি দোকার, হার্ডওয়ার, ফাস্টফুড, সুতা-জালের দোকান ও কাঠের দোকানসহ অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

ভোলা ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, অগ্নিকাণ্ডে তাদের থানার রান্নাঘর ও পুলিশ সদস্যদের থাকার ব্যারাক পুড়ে গেছে। তবে মূল ভবনের কোন ক্ষতি হয়নি। সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে ফেলা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...