অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলার সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১৬

remove_red_eye

১০১০

 একাধিকবার আবেদন ও বয়স বাড়ানোর অভিযোগ

অচিন্ত্য মজুমদার : করোনা ভাইরাসের কারণে সারা দেশের মত ভোলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অভিভাবকরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একদিকে ভর্তি পরীক্ষা না হওয়ায় মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি যোগ্যতার পরিবর্তে ভাগ্যের উপর নির্ভর করছে অপর দিকে এক শ্রেণির অসাধু অভিভাবক একই শিক্ষার্থীর অসংখ্যবার আবেদন করছে। ফলে ভর্তির লটারি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কোন অভিভাবক একাধিক আবেদন করলে তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেবলছেন জেলা প্রশাসক।


সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ভোলা সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে প্রভাতি ও দিবা শাখায় ৩২০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। বিগত বছরগুলোতে স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হতো। কিন্তু মাহমারি করোনা ভাইরাসের কারণে এ বছর ভর্তি পরীক্ষা হচ্ছে না। সারা দেশের মত ভোলার সরকারি স্কুলগুলোতেও লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। লটারির মাধ্যমে ভর্তির সুযোগ থাকায় অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হবার আশঙ্কা রয়েছে। আবার অনেক অযোগ্য শিক্ষার্থীও ভর্তির সুযোগ পেয়ে যাবে। এ ছাড়াও অভিযোগ রয়েছে লটারির কথা শুনে অনেক অসাধু অভিভাবক ১ম শ্রেণির শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদে বসয় বাড়িয়ে আবেদন করছেন। আবার অনেক অভিবাবক একই শিক্ষার্থীর নামে একাধিক আবেদন করছেন। এমনকি কেউ কেউ একই শিক্ষার্থীর নামে ১৫ থেকে ২০ বারও আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে যাচাই বাছাই ছাড়া যদি লটারি হয় তা হলে একদিকে লটারি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিবে অপর দিকে একই শিক্ষার্থী একাধিকবার লটারিতে নাম ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে গোটা ভর্তি প্রক্রিয়ায় একধরণের জটিলতা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।


অভিভাবকরা জানান, ভর্তি প্রক্রিয়ায় এসব জটিলতা নিরসন না হলে প্রকৃত মেধাবি শিক্ষার্থীরা ভালো স্কুলে পড়াশুনার সুযোগ থেকে বঞ্চিত হবে।


ভোলা শহরের সমবায় মার্কেটের শাহবাজপুর কম্পিউটার সেন্টারের সত্বাধিকারী অনলাইন উদ্যোক্তা ইসতিয়াক আহমেদসহ একাধিক দোকানি জানান, অনলাইনে যে প্রক্রিয়ায় আবেদন করতে হয় তাতে একই শিক্ষার্থী আবেদন ফি পরিশোধের মাধ্যমে একই বিদ্যালয়ে যতবার খুশি আবেদন করতে পারছে। ফলে লটারির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসতিয়াক আহমেদ আরও জানান, আবেদন করার সময় শিক্ষার্থীর ছবি এবং পিতা-মাতার ভোটার আইডি কার্ড ইউনিক করা হলে এই জটিলতা কিছুটা হলেও নিরসন করা সম্ভব হত।


সন্তানের ভর্তির জন্য বয়স বাড়ানো এবং একাধিকবার আবেদন করার বিষয়টি দণ্ডনীয় অপরাধ বলে জানান ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দি। তিনি আরো বলেন এমন অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের আবেদন বাতিলের পাশাপাশি অভিভাবকের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, ৩য় শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ১৬০ জন এবং ৬ষ্ঠ শ্রেণির দিবা শাখায় ৪০ ও প্রভাতী শাখায় ৩৯ এবং নবম শ্রেণিতে ১২টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অপর দিকে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সালাউদ্দিন জানান, ওই বিদ্যালয়ে ৩য় শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ১৬০ জন এবং ৬ষ্ঠ শ্রেণির দিবা ও প্রভাতী শাখায় ৯১ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে কোন আসন ফাকা নেই বলে জানান তিনি।





ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...