বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২০ রাত ১০:১৭
৭২০
ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলায় ভূমিহীনদের জন্য ৫২০ টি গৃহনির্মাণ করা হচ্ছে। বৃস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নতুন ৩৮ টি গৃহনির্মাণ কাজের পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।এসময় তিনি ঘর নিমার্ণ কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন-ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন-ভোলা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন ।
প্রাথমিক পর্যায়ে জেলার সাতটি উপজেলার ৫২০ জন ভূমিহীনদের মধ্যে এ ঘর প্রদান করা হবে। জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। এর আওতায় আমরা ভোলা জেলায় ৫২০ টি পরিবারকে প্রাথমিক ভাবে যাদের একেবারে জমি নাই ঘর নাই যারা অসহায়- যেমন প্রতিবন্ধি,স্বামী পরিত্যাক্তা,বিধবা,নদী ভাঙ্গা,পঙ্গু এধরনের গরীব মানুষ যাদের জমি ও নাই ঘরও নাই তাদেরকে আমরা ২ শতাংশ জায়গার উপর ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নিমার্ন করে দিবো। আমরা ইতিমধ্যে তালিকা তৈরি করেছি। আগামী ১০ জানুয়ারি ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে গৃহহীনদের হাতে ঘর তুলে দিতে পারবো ইতোমধ্যে ৫২০টি ঘরের কাজ সমাপ্তের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত