অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সাথে কর্মকর্তাদের সাথে মতবিনিময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২০ রাত ১০:১৮

remove_red_eye

৭১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহামুদ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে ভোলার সার্কেট হাউজে এই সভার প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি। সভায় জেলা  ও উপজেলা  পর্যায়ে কর্মরত  মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগীয় কর্মকর্তাদের কাজে অগ্রগতি  বাড়াতে পরামর্শ দেন সচিব রওনক মাহামুদ।  
ভোলা জেলা প্রশাসন ও মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তর ভোলা জেলা যৌথ ভাবে এই সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তর এর মহাপরিচালক আবদুল জব্বার শিকদার,মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক কাজী শামস আফরোজ,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষনা ইনিস্টিটিউট এর মহাপরিচালক ড.নাথু রাম সরকার।
 এসময় তিনি জেলার বিভিন্ন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের বিভিন্ন সমস্যা ও সাফ্যলের কথা শুনেন।  তিনি বলেন, ভোলা একটি সম্ভাবনাময়ী জেলা। এই জেলায় মৎস ও প্রাণি সম্পদে ভরপুর। এই সম্পদকে কাজে লাগিয়ে   দক্ষিণাঞ্চলকে শস্য ও মৎস্য ভান্ডারে রুপান্তকরতে সকলকে নিরলস ভাবে কাজ করতে হবে।
 সরকার  এই জেলা মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করে দারিদ্র মানুষের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। সেই সব প্রকল্প গুলো মানুষের জন্য কল্যানের জন্য হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। প্রকল্পের কাজ বাস্তবায়নে  কোনো ধরনের অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।  অনিয়ম পেলেই  কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  
সচিব আরো বলেন,কোনো কাজ অসম্পূর্ণভাবে করা যাবে না। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, একাগ্রতা ও আন্তরিকতার সাথে পালন করতে হবে। সরকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতে  সর্বোচ্চ বরাদ্ধ দিচ্ছে। তাই এই খাতে  বিপ্লব সৃষ্টি করতে হবে। তার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এ সুযোগকে আমাদের কাজে লাগানোর আহবান জানায়।  এছাড়াও ভোলার মহিষ এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে ৫০ একর জায়গার উপর  মহিষ প্রজনন খামার স্থাপন করা হবে বলে জানান।
সভায় সভাপত্বিত ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক তার সুপারিশ তুলে ধরে বলেন, ভোলাতে একটি মৎস্য ও প্রানী সম্পদ উন্নয়ন ব্যাংক গড়ে তোলার জন্য সুপারিশ করেন। পাশাপাশি ভোলায়  মৎস্য সংরক্ষন এর জন্য হিমাগার স্থাপন করা,জেলেদের জন্য ভিজিএফ পরিমান বৃদ্ধি করা,ঘাট শ্রমিকদের জন্য ভিজিএফ এর আওতায় আনা,মুজিব কেল্লা স্থাপন করা,ঘাস চাষের ব্যবস্থা করা, মিঠা পানির জন্য চরগুলোতে পুকুর খনন করা,মহিষ এর দুধ,মহিষের দই ব্যান্ডিং করা সহ মৎস প্রানি সম্পদ করে কার্যক্রম আরো তরান্তিত হবে বলে আশা ব্যাক্ত করেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...