বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২০ রাত ০৯:৪৭
৮৩২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মা’ ফাতেমা খানমের ১৪ তম মৃত্যু বার্ষিকী শুক্রবার দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে পালিত হয়েছে। ভোলার ক্রোড়ালিয়া গ্রামের বাড়ির সামনের জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও কোরআন খতম ও মরহুমার কবর জিয়ারত করা হয়। ২০০৬ সালে ফাতেমা খানম বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। এদিকে শুক্রবার অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশপাশি উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম , উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা আইনজীবী সমিতির সম্পাদক নুরুল আমিন নুরনবী, প্রেসক্লাব সভাপতি এম, হাবিবুর রহমান, সিনিয়র আইনজীবী পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভুসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ।
করোনাকালীন পরিস্থিতির কারনে তোফায়েল আহমেদ উপস্থিত থাকতে পারেন নি। তিনি তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মা ভক্ত তোফায়েল আহমেদ তার মায়ের নামে জেলার উপশহর বাংলাবাজারে গড়ে তোলেন ফাতেমা খানম কমপ্লেক্স। সেখানে স্থাপিত হয়েছে মায়ের নামে ফাতেমা খানম ডিগ্রি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মা ও শিশু কল্যান হাসপাতাল , সরকারি শিশু পরিবার, জামে মসজিদ, বৃদ্ধাশ্রম , মেডিকেল কলেজসহ স্বাধীনতা জাদুুঘর । এদিকে করোনাকালীন পরিস্থিতির জন্য স্বাস্থ্যবিধি মেনে দোয়া অনুষ্ঠানের পর দুপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত