অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলার চর থেকে অজ্ঞাত ব্যক্তির কাটা হাত উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২০ রাত ১১:০৫

remove_red_eye

৬৭৬

সনাক্ত করাতে  ডিএনএ পরীক্ষা করা হবে

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার রাজাপুর ইউনিয়নের দূর্গম ভোলার চর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাটা হাত উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশ ওই কাটা হাত উদ্ধার করেছে। তবে ওই কাটা হাতটি কার তা এখনো পুলিশ সনাক্ত করতে পারেনি। ধারনা করা হচ্ছে গত ২৩ নবেম্বর ভোলায় চর দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত ও ২ জন নিখোঁজ হয়।  উদ্ধার করা হাতটি নিখোঁজ কোন ব্যক্তির হতে পারে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলার চরের প্রায় ২০০ একর জমির দখল ও আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ওহাব আলী মেম্বার গ্রæপ ও রাসেল খান গ্রæপের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় অভিযোগ দেয়া হলে ২৩ নভেম্বর সোমবার সকালে দু’ পক্ষের উপস্থিতিতে পুলিশ সরেজমিনে তদন্ত করার জন্য যায়। এ সময় উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়ে পুলিশ চলে আসেন। পুলিশ আসার প্রায় ১ ঘন্টা পর বিকালে  রাসেল খান ও ওহাব আলী গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
রাজাপুরের ওহাব আলী জানান, চর থেকে পুলিশ আসার পর  রাসেল খান গ্রæপ অর্তকিতভাবে হামলা চালায়। এসময় তাদের ৬ জনকে কুপিয়ে মারাত্নক ভাবে জখম করা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বরিশাল প্রেরণ করা হয়েছে। এছাড়া রাকিব ও শেখ ফরিদ নামে ২ জনকে কুপিয়ে জখম করা হয়। কিন্তু তারা নিখোঁজ রয়েছে বলে তিনি দাবী করেন।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ওই ঘটনায় ওহাব আলীর পক্ষ থেকে ২জন অপহরন করা হয়েছে মর্মে মামলা করা হয়। সেই মামলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করা হয়। এদিকে রবিবার বিকালে স্থানীয়রা ভোলার চরে একটি কাটা হাত পড়ে থাকতে দেখলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে সন্ধ্যায় নিয়ে আসে। নিখোঁজ ব্যাক্তিদের সাথে ওই উদ্ধার করা কাটা হাতের ডিএনএ পরীক্ষা করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...