অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাকের ২ বছর সশ্রম কারাদণ্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২০ রাত ১০:০১

remove_red_eye

৫৯৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এক ব্যক্তির উপর হামলা চালিয়ে মারধরসহ কুপিয়ে জখমসহ হত্যা চেষ্টা মামলায় ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিনকে ২ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও  ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদР প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকালে ভোলা চীফ জুডিসিয়াল আদালতের বিচারক ম্যাজিষ্ট্রেট শরিফ মো: ছানাউল হক এ দন্ডাদেশ প্রদান করেন। রায় প্রদান কালে  আসামী মোস্তাক আহমেদ শাহিন আদালতে উপস্থিত ছিলেন।
 রাষ্ট্র পক্ষের এডিশনাল পিপি সোয়েব হোসেন মামুন জানান, পূর্ব শত্রæতার জের ধরে ২০১৩ সালের ১ মে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চৌমুহনী রাস্তার মাথা এলাকায় বাড়ি যাবার পথে মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বে ৭ জন মিলে কবির বাকলাইর পথরোধ করে এবং তাকে মারধর করে। এক পর্যায়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন ধারালো চাপাতির আঘাতে তাকে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় কবির বাকলাই বাদি হয়ে ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। ভোলা থানায় জিআর মামলা নং ৩৩৬/১৩ । স্বাক্ষ প্রামণ গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে ৩২৪ ধারার  মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ২ বছরের সশ্রম কারাদÐাদেশ দেয়া হয়। অপর আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রামণ না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট সোয়েব হোসেন মামুন এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গির আলম, এ্যাডভোকেট গিয়াস উদ্দিন এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত। এছাড়াও আরো কয়েকটি মামলা  তার বিরুদ্ধে আদালতে চলমান রয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...