বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২১ সন্ধ্যা ০৭:৪৪
৬৭৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় দোলনায় বসা নিয়ে দুই শিশুর ঝগড়া শেষ পর্যন্ত দুই পরিবারের মধ্যে সংঘাতের রূপ নিয়েছে। হাতাহাতি মারামারি ও উত্তেজনা বিরাজ করছে । থানায় মামলা হয়েছে। সদর উপজেলার চরসামাইয়া মাদ্রাসাবাজার সংলগ্ন দরবেশ আলী মুন্সি বাড়ির ওই উত্তেজনা এখন এলাকার আলোচনার বিষয় ।
শুক্রবার এলাকায় গেলে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেন। রায়হান মল্লিক জেলা পরিষদের কম্পিউটার অপারেটর ও অফিস সহকারীর দায়িত্বে রয়েছেন। ফেরদৌস আহমেদ সরসামাইয়া ইউপি মেম্বার । সম্পর্কে আপন চাচাত ভাই। ফেরদৌস আহমেদের মেয়ে মাদিয়া ( ১০) ও রায়হান মল্লিকের মেয়ে প্রথমা (৮) খেলছিল। দোলনায় বসা নিয়ে এদের মধ্যে ঝগড়া বাঁধে । দুই শিশুর ঝগড়া এক পর্যায়ে মা সালমা বেগম ও খালেদা বেগমের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি কি জানতে ছুটে যান রায়হান মল্লিক। অপর পক্ষে ছুটে আসেন মোঃ ফেরদৌস মেম্বারের ভাই মনির, ছেলে হাসিব, ফিরোজ। হাতাহাতি , সংর্ঘষ ও হামলায় আহত হন রায়হান মল্লিকের স্ত্রী খালেদা বেগম ও শিশু কন্যা প্রথমা। রায়হান মল্লিক অভিযোগ করেন, সন্ত্রাসীরা তার ঘরের দরজাজানালা, মটরসাইকেল ভাংচুর করে। এতে মেম্বার ফেরদৌস নিজেও ছিলেন। ফেরদৌস মেম্বার অবশ্য হামলার বিষয় অস্বীকার করে জানান, এটি খুবই তুচ্ছ বিষয়। শিশুদের মধ্যে খেলতে গিয়ে ঝগড়া হয়েছে এর বেশি কিছু নয়। এটি স্থানীয়ভাবেই সমাধান করা সম্ভব। এলাকার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর জানান, এ নিয়ে মামলা হওয়ার কথা নয়। উভয় পক্ষ চাইলে তিনি সমঝোতা করার উদ্যোগ নিবেন। এদিকে ভোলা থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত