অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় শিশুর খেলার ঝগড়া নিয়ে দুই পরিবারে সংঘর্ষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২১ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

৬৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় দোলনায় বসা নিয়ে দুই শিশুর ঝগড়া শেষ পর্যন্ত দুই পরিবারের মধ্যে সংঘাতের রূপ নিয়েছে। হাতাহাতি মারামারি ও উত্তেজনা বিরাজ করছে । থানায় মামলা হয়েছে। সদর উপজেলার চরসামাইয়া মাদ্রাসাবাজার সংলগ্ন দরবেশ আলী মুন্সি বাড়ির ওই উত্তেজনা এখন এলাকার আলোচনার বিষয় । 

শুক্রবার এলাকায় গেলে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেন। রায়হান মল্লিক জেলা পরিষদের কম্পিউটার অপারেটর ও অফিস সহকারীর দায়িত্বে রয়েছেন। ফেরদৌস আহমেদ সরসামাইয়া ইউপি মেম্বার । সম্পর্কে আপন চাচাত ভাই। ফেরদৌস আহমেদের মেয়ে মাদিয়া ( ১০) ও রায়হান মল্লিকের মেয়ে প্রথমা (৮) খেলছিল। দোলনায় বসা নিয়ে এদের মধ্যে ঝগড়া বাঁধে । দুই শিশুর ঝগড়া এক পর্যায়ে মা সালমা বেগম ও খালেদা বেগমের মধ্যে ছড়িয়ে পড়ে।  বিষয়টি কি জানতে ছুটে যান রায়হান মল্লিক। অপর পক্ষে ছুটে আসেন মোঃ ফেরদৌস মেম্বারের ভাই মনির, ছেলে হাসিব, ফিরোজ। হাতাহাতি , সংর্ঘষ ও হামলায় আহত হন রায়হান মল্লিকের স্ত্রী খালেদা বেগম ও শিশু কন্যা প্রথমা। রায়হান মল্লিক অভিযোগ করেন, সন্ত্রাসীরা তার ঘরের দরজাজানালা, মটরসাইকেল ভাংচুর করে। এতে মেম্বার ফেরদৌস নিজেও ছিলেন। ফেরদৌস মেম্বার অবশ্য হামলার বিষয় অস্বীকার করে জানান, এটি খুবই তুচ্ছ বিষয়। শিশুদের মধ্যে খেলতে গিয়ে ঝগড়া হয়েছে এর বেশি কিছু নয়। এটি স্থানীয়ভাবেই সমাধান করা সম্ভব। এলাকার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর জানান, এ নিয়ে মামলা হওয়ার কথা নয়। উভয় পক্ষ চাইলে তিনি সমঝোতা করার উদ্যোগ নিবেন। এদিকে ভোলা থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...