অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণ শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২১ রাত ১০:১৪

remove_red_eye

৬৬৬

জেলায় মোট ৪ লক্ষ ৯ হাজার শিক্ষার্থীকে ৪৭ লক্ষ ৮৩ হাজার নতুন বই দেয়া হবে

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় আনুষ্ঠানিকতা না থাকলেও শুক্রবার সকাল থেকে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। তবে স্কুলে ঝাঁক বাধা শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা যায়, বিচ্ছিন্ন ভাবে দু’একজন করে এসে শিক্ষার্থীরা বই নিচ্ছে। প্রধান শিক্ষক একেএম ছালেহ উদ্দিন বই তুলে দেন। তিনি জানান, তারা প্রতিদিন দুটি ক্লাশের শিক্ষার্থীদের মধ্যে  বই বিতরণের ব্যবস্থা নিয়েছেন। শিক্ষার্থীদের জানাতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।  এবার করোনাকালীন সময়ের জন্য ১২ দিন ধরে বই বিতরণ চলবে বলেও জানান প্রধান শিক্ষক।  একইভাবে প্রাথমিক ও মাধ্যমিক সকল বিদ্যালয়ে বই বিতরণ চলছে।
 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার জানান, প্রাথমিক পর্যায়ে জেলায় দুই লাখ ৭৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ১৩ হাজার ৭৫টি বই বিতরণ চলছে।  শতভাগ শিক্ষার্থী যাতে বই পেতে পারে তার ব্যবস্থা নেয়া হয়। এছাড়া ভোলা  জেলায় মাধ্যমিক পর্যায়ে  ১ লক্ষ ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন ৩৪ লক্ষ ৭০ হাজার বই  বিতরণ চলছে। অপরদিকে ধর্ম মন্ত্রলয়ের মন্দির ভিত্তিক গণশিক্ষা  কার্যক্রমের অংশ হিসেবে পাক প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যেও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, হিন্দু ধর্ম কল্যান ট্রাস্টেও সহকারী প্রকল্প কর্মকর্তা বাপ্পী দেবনাথ।
ভোলা ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, করোনা মহামারীর কারণে এবছর জেলার বিদ্যালয়গুলোতে কোন বই উৎসব পালিত হয়নি। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পাঠিয়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো স্কুল থেকে বই নিয়ে যাবে বলেও জানান তিনি। এদিকে সারা বছর স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। তারা জানায়, বই পেয়ে তারা খুব খুশি। এবছর বিদ্যালয়ে ক্লাস শুরু হলে তারা আগের মতো স্কুলে আসবে।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহ জামাল জানান, সরকারি নির্দেশনা মেনে তারা যথাযথ সামাজিক দূরত্ব বরাজ রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন। যেসকল শিক্ষার্থী আসতে পারেনি তারা কিংবা তাদের অভিভাবকরা পরবর্তীতে স্কুল থেকে বই সংগ্রহ করতে পারবে।এদিকে অভিভাবকরা জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় কিছুটা বিঘœ ঘটেছে। তবে নতুন বই পেয়ে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে বলে জানান তারা। জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর  জেলায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৪ লক্ষ ৯ হাজার শিক্ষার্থীকে ৪৭ লক্ষ ৮৩ হাজার নতুন বই দেয়া হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...