বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:২৬
৭৩৪
বাংলার কন্ঠ প্রতিবেদক: মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসনের লক্ষ্যে ভোলায় উপকারভোগীদের মধ্যে ঘর বরাদ্দের কাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৭০ জন উপকারভোগীর ঘর লটারীর মাধ্যমে নির্বাচন ও কবুলিয়ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপকারভোগীদের ঘর নির্বাচন বিষয়ক লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মো. আবু আবদুল্লাহ খান । সভায় ভুমি অফিসের সার্ভেয়ার খলিলুর রহমান, মো মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছে, প্রথম পর্যায়ে সদর উপজেলার ১৮২টি পরিবারের তালিকা চুড়ান্ত করা হয়েছে। প্রথম দিনে ভেদুরিয়া ইউনিয়নের ৩২টি ও ভেলুমিয়া ইউনিয়নের ৩৮টি সুবিধাভোগী পরিবারকে লটারীর মাধ্যমে ঘর বরাদ্দ দেয়া হয় এবং সাথে সাথে বরাদ্দকৃতদের নামে ২ শতাংস জমিসহ ঘরগুলো রেজিষ্ট্রি কবুলিয়ত করে দেয়া হয়েছে। আগামী ২দিনের মধ্যে এ উপজেলার আরও ১১২টি গৃহহীন পরিবাকে একই ভাবে ঘর বরাদ্দ দেয়া হবে।
ঘর বরাদ্দ পাওয়া পরের বাড়িতে আশ্রিত থাকা চর ভেদুরিয়ার কুলসুম বিবি জানান, এ ঘরটি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন আর রাত্রি যাপনের জন্য কারো বাড়িতে যাওয়া লাগবে না তা। আর বৃদ্ধ আবু তাহের বলেন, নামাজ পড়ে দোয়া করবেন প্রধানমন্ত্রীর জন্য। তার মতো যেন সকল গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়। ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদের মনোয়ারা বেগম ও বাঘমারা গ্রামের আমির হোসেন জানান, সারাজীবন পরিশ্রম করে মাথাগোজাবার ঠাই করতে পারে নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকার শেষ আশ্রয়কুটু করে দিয়েছেন। এতে খুশি তারা।
ভুমি অফিস সূত্রে আরও জানা গেছে, সদর উপজেলার মোট ১৮২ পরিবারকে ঘর দেয়া হবে। মঙ্গল ও বুধবার একইভাবে লটারীর মাধ্যমে বাকীদের ঘর বরাদ্দের দেয়া হবে। পর্যায়ক্রমে জেলার ৫৩২টি একই ভাবে গৃহহীনদের ঘর দেয়ার কাজ প্রায় শেষের দিকে।
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত