অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমুখি করতে শিক্ষক নিয়োগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ রাত ১০:৪১

remove_red_eye

৭১৫




 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আউট অব স্কুল চিলডেন প্রজেন্টের অধীন ঝরেপড়া প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলমুখি করার জন্য সোমবার স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম  লিখিত ও মৌখিক পরীক্ষা নেন। ৮ ইউনিয়নের জন্য ৪৫জন শিক্ষকের জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ২৫০ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৯১ জন। ৪৫ জন চুড়ান্ত নিয়োগ পেলেও অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ৯০ জনকে।
উপজেলা নির্বাহী অফিসার জানান,  যেহেতু এই শিক্ষকরাই ঝরেপড়া শিক্ষার্থীদের ফের শিক্ষাজীবনে নিয়ে আসার কাজ করবেন। তাই সঠিক ও স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন পরীক্ষার্থীদের  নিয়োগের জন্য চুড়ান্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার  নিজেই প্রথমে ৬০ নম্বরের লিখিত প্রশ্নপত্র তৈরী করেন ।  লিখিত পরীক্ষা শেষে ৬ জন কর্মকর্তা রুদ্ধদার কক্ষে খাতা দেখার কাজ সম্পন্ন করেন। এর পর শুরু হয় মৌখিক পরীক্ষা । এদিকে এই প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দ্বীপ উন্নয় সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ জানান, তিনি নিয়োগ কমিটির সদস্য সচিব হিসেবে  তার কাছে অনেকেই স্থানীয়ভাবে সুপারিশ করেন। সুপারিশ এড়াতেই    নিয়োগের স্বচ্ছতার জন্য উপজেলা নির্বাহী অফিসার  নিজে উপস্থিত থেকে সরকারি কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা কাজ সম্পন্ন করেন।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...