অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ২ কিশোর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

৮৯৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদ কমিটি। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায়  ২ কিশোরকে বাই সাইকেল পুরস্কৃত করা হয়।এমন অভিনব কর্মসূচি পালন করেছে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা মসজিদ।সোমবার (১১ জানুয়ারি) বিকেলে ওই কিশোরদের পুরস্কার হিসেবে বাইসাইকেল দেয়া হয়।  শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। এ সময় উপস্তিত ছিলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক অধক্ষ রুহুল আমিন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মো. মোবাশ্বেরুল হক নাঈম, জামিরালতা ফাজিল মাদ্রাসা অধক্ষ মোঃ শাহাজাহান, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ।
ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার ১৪ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ২ কিশোর। সোমবার সেই ২ কিশোরকে প্রথম পুরস্কার  বাইসাইকেল  দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। সেই  ১২  শিশু-কিশোরদের একটি করে ও ১৪ কিশোরকে জায়নামাজ, তাজবি, টুপি প্রদান করেছেন তারা।
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় এর পর্যবেক্ষন করেন মো: মহিবুল্লা হাসান, আরিফুর রহমান ও  আব্দুল হাই।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...