অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২১ বিকাল ০৩:৫০
৭৭৪
অচিন্ত্য মজুমদার: ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি তালিকায় এক ছেলে শিক্ষার্থীর নাম এসেছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ফলাফল শিটে ১৭ শিক্ষার্থীর নাম এক শব্দে রয়েছে। এই এক শব্দের নাম আসা শিক্ষার্থীরা একাধিক আবেদন করেছে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে ওই স্কুলের ভর্তি ফরম বিক্রি শুরু হলে অভিভাবকরা এ বিষয়গুলো প্রধান শিক্ষককে অবহিত করেন।
জানা যায়, করোনার কারণে এ বছর সারা দেশে একযোগে গত ১১ জানুয়ারী সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া স¤পন্ন হয়েছে লটারিতে। ১১ জানুয়ারি অনলাইনে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে ফলাফল শিটে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ডে শিফটে মোঃ নিহাদ হোসেন তামিম নামে এক ছেলে শিক্ষার্থীর নাম চলে আসে।
এ বছর সরকারি স্কুলে লটারির মাধ্যমেই যেহেতু ভর্তির যোগ্যতা নির্ধারণ হয়েছে, তাই বালিকা বিদ্যালয়ে চান্স পাওয়া এই ছাত্র ভর্তি করা হবে কি না জানতে চাইলে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মেয়েদের স্কুলে ছেলেদের ভর্তির বিষয়টি অসম্ভব। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের বলার কিছু নেই।
এদিকে অনলাইনে ভর্তির আবেদ শুরু হওয়ার পর থেকেই এক শিক্ষার্থী একাধিক আবেদন করছে বলে অভিযোগ ওঠে। লটারির ফল প্রকাশের পর তালিকায় ১৭ শিক্ষার্থীর নাম এক শব্দে আসায় অভিযোগ আরো জোড়ালো হয়। যেমন-জুঁই, জারা, তাহা, আফিন ইত্যাদি। এতে করে অনেকে মেধাবি শিক্ষার্থী লটারির রেসে বাদ পড়েছেন বলে বলছে অভিভাবকরা
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত