অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

দুই পৌরসভা নির্বাচনের প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৬৮৯

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার আসন্ন নির্বাচনে আচরণবিধি অনুযায়ী প্রচার প্রচারণা, আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারি দুই পৌরসভায়  অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। নির্বাচনকালীন নিরাপত্তার জন্য পর্যাপ্ত র‌্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার সদস্য মাঠে থাকবে। উভয় পৌরসভায় ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রার্থীদের সব ধরনের সহযোগিতার অনুরোধ জানান প্রশাসনের সর্বচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।  

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন কাকন, বোরহানউদ্দিন পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির, স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুস সালামসহ উভয় পৌরসভার সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...