বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২১ রাত ১০:২৯
৭৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দেশের মৎস্য স¤পদ ও মৎস্যজীবী গেলে স¤প্রদায়কে রক্ষায় ছয় দফা দাবি বাস্তবায়নে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলেরা জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তার কাছে ছয় দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ স¤পাদক মামুন আল রশিদ, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ এরশাদ, তজুমদ্দিন উপজেলা সভাপতি মো. শাহজাহান, চরফ্যাশন উপজেলা সভাপতি মোহাম্মদ নান্নু, মনপুরা উপজেলা সভাপতি মোহাম্মদ নাসির মহাজন প্রমূখ।
তাদের দাবি সমূহ হলো- সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করতে হবে। ঐ সকল মোহনা থেকে খুটা জাল, নেট জাল, বেহেন্দি জাল উচ্ছেদ করতে হবে। মৎস্য বিভাগের সকল পর্যায়ের প্রকল্পে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।
মৎস্যজীবী জেলেদের সংখ্যা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আনতে হবে ও মৎস্যজীবী জেলেদের এফ আই ডি কার্ড সংশোধনে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। ভ‚মিহীন মৎস্যজীবী জেলেদের নামে খাস জমি বরাদ্দ দিতে হবে ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বদ্ধ জলমহলে আয়াতন ঠিক রেখে প্রকৃত মৎস্যজীবী জেলে সংগঠনের নামে বরাদ্দ দিতে হবে। মৎস্যজীবী জেলেদের বিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস্য বিভাগের মাধ্যমে ভিজিএফ দিতে হবে ও সকল জেলার মৎস্যজীবী জেলেদের ভিজিএফ এর আওতায় আনতে হবে। কক্সবাজার ও কুমিল্লা জেলাকে জাটকা জোনের আওতায় আনতে হবে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস, জলদস্যু ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবার কে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও নিবন্ধিত প্রত্যেক জেলের নামে মৎস্য বিভাগের মাধ্যমে ১০ লক্ষ টাকার জীবন বীমা চালু করতে হবে।
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় কোরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশু প্রস্তুত
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
ভোলায় অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়
চরফ্যাসনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক