অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলার ইলিশা থেকে দেড় কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২১ রাত ১০:৫০

remove_red_eye

৬৭৯



আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পূর্ব চর ইলিশা গ্রাম থেকে দেড় কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃত কামাল মাল ওই গ্রামের মৃত জামাল মালের ছেলে এবং রাবেয়া বেগম কামালের স্ত্রী।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদেরকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।