অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় আসছে ৩৭ হাজার করোনার ভ্যাকসিন


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২১ রাত ০৯:৪৬

remove_red_eye

৬৭৬




হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় বুধবার প্রথম ধাপে ৩৭ হাজার ৭ ডোজ করোনার ভ্যাকসিন আসছে। ভারতের সিরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসব টিকা সংরক্ষণে সদর হাসপাতালের ওয়াকইনকুলার প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে করোনার টিকা স্থানীয়ভাবে প্রদান করা হবে বলে আজ করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য জেলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক এসব তথ্য জানান।

এসময় সভায়  জেলা প্রশাসক জানান, ঢাকার এবং ৮টি বিভাগ শেষে জেলা পর্যায়ে এ ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে। ভোলা সদর হাসপাতালে ৮টি কাউন্টারে ১৬ জন দক্ষ সেবিকা ও ৩২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে প্রথম ধাপে এ টিকা প্রদান করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও দেয়া হবে এসব টিকা। অগ্রাধিকার ভিত্তিতে ১৫টি প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের তালিকা অনুযায়ী প্রখম পর্যায়ে টিকা দেয়া হবে। টিকা পাওয়ার জন্য অ্যাপস্ েঅনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারের নির্দেশনা অনুয়ায়ী ওই ১৫টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। পর্যায়ক্রমে সকলকে এই টিকার আওতায় আনা হবে। এছাড়া ভ্যাকসিনের ব্যাপারে যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, জেলায় মোট ৩৭ হাজার করোনা টিকার মধ্যে সদর উপজেলায় পাবে ১১ হাজার ১’শ ৬০ ডোজ, দৌলতখানে ৩ হাজার ৭’শ ২৮, বোরহানউদ্দিনে ৪ হাজার ৩’শ ৫২, লালমোহনে ৩ হাজার ৮’শ ২১, তজুমদ্দিনে ২ হাজার ৭’শ ৭০, চরফ্যাশনে ৮ হাজার ৯’শ ৯৯ ও মনপুরায় ২ হাজার ১’শ ৭৭ ডোজ।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় অন্যান্যদের মধ্যে উটস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হালদার, অতিরিক্তি পুলিশ সূপার মহসিন আল ফারুক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম প্রমূখ।






সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...