অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২১ রাত ১১:১৮
৬৫৪
অচিন্ত্য মজুমদার : ভোলায় বিক্রির উদ্দেশ্যে মাছ ধরার বর্শা দিয়ে খাল থেকে শিকার করা পাঁচটি বিলুপ্ত প্রায় “কড়ি কাইট্টা” প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মাতব্বর বাড়ির খাল এলাকা থেকে কচ্ছপগুলো আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপগুলো পুকুরে অবমুক্ত করা হয়। ভোলা বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র বর্শা দিয়ে খাল থেকে কচ্ছপ শিকার করে বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল চরসামাইয়া শান্তির হাট মাতব্বর বাড়ির খাল এলাকায় অভিযান চালায়। এসময় বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকার করা পাঁচটি “কড়ি কাইট্টা” প্রজাতির কচ্ছপ ফেলে রেখে শিকারিরা পালিয়ে যায়। পরে কচ্ছপগুলোর প্রাথমিক চিকিৎসা শেষে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে কচ্ছপ ৫টি অবমুক্ত করা হয়। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মোহসেনিন ইমেইলের মাধ্যমে ছবি দেখে জানান, কচ্ছপগুলোর ইংরেজী নাম: Indian roofed turtle এবং বৈজ্ঞানিক নাম: Pangshura Tecta । এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়। তিনি বলেন, এভাবে কচ্ছপ শিকার করা খুবই দুঃখ জনক বিষয়। কারণ এরা মানুষের জন্য এখন প্রকৃতি থেকে প্রায় বিলুপ্তির পথে। তাই বন্যপ্রাণী রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক