অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২১ রাত ০৮:৪৯

remove_red_eye

৭৫৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে জেলা সিভিল সার্জেন কার্যলয়ের সামনে থেকে একটি বনার্ঢ্য  শোভাযাত্রা বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা সিভিল সার্জন কার্যলয় গিয়ে শেষ হয়। পরে জেলা ইপিআই কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 হীড বাংলাদেশ ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর আয়োজনে ও ভোলা জেলা সিভিল সার্জেন এর  সহযোগিতায় আলোচনা সভায় সভাপত্বিত করেন ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জেন ডা: মনিরুজ্জামান আহমেদ রাব্বি। এসময় বিশেষ অতিথি ছিলেন- ডা:  সাইদুর আরেফিন,ডা: ফরজানা খান জুথি,জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: শাহাদাত হোসেন, হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার রতন কুমার অধিকারী,হীড বাংলাদেশ এরিয়া একাউন্টস সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক সন্তশ কুমাড় দত্ত,আবুল মালেক,নাসিং ইনস্টিটিউট এর ইনচার্জ আফজাল হোসেন প্রমুখ। এসময় বক্তরা বলেন, বাংলাদেশ থেকে এক এক করে অনেক রোগ দূর করতে সক্ষম হয়েছি। ২০৩০ সালে পূর্বে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোষ্ঠ রোগ বাংলাদেশ থেকে মুক্ত করতে পারবে বলে আশা করছেন বক্তরা। বক্তারা আরো জানান, কুষ্ঠ সম্পূর্ন নিরাময়যোগ্য । প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সম্পূর্ন রুপে ভালো হওয়া সম্ভব। জেলায় ১৩ জন কুষ্ঠ রোগীর সন্ধান মিলেছে। এসব রোগী শনাক্ত করে হিড বাংলাদেশ ও দি লেপ্রসি মিশনের সহযোগিতায় চিকিৎসা দেয়া হচ্ছে। কুষ্ঠ রোগ যতই কঠিন  হোক, সুচিকিৎসায় ভালো হয়। এ রোগ সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে বলেও জানান তারা।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...