অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ইলিশা থেকে ৭৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২১ রাত ১০:৩৯

remove_red_eye

৬৯১


আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা থেকে আবারও গ্রেপ্তার হলেন পূর্ব ইলিশার আলোচিত মাদক ব্যবসায়ি সিরাজ (৪৫)। এসময় লোকমান আউলিয়া (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়িকেও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার মধ্যরাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সিরাজ ওই ওয়ার্ডের মোশারেফ সিকদারের ছেলে এবং লোকমান বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম জানান, সিরাজকে মাদকসহ একাধিকবার আটক করা হয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে সে আবারও একই কাজে লিপ্ত হয়।তিনি আরও জানান, রোববারের মাদক মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।