অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুজ্জামানের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া ও মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৩৭

remove_red_eye

৬৬০



এম ছিদ্দিকুল্লাহ : পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের ভোলা পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভোলা পৌরবাসীর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের বাংলা স্কুল মাঠে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ভোলা -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের দিল্লী থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে মেয়র মনিরুজ্জামান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দোয়া কামনা করেণ। ভোলা পৌরসভার নির্বাচন শতভাগ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে তিনি সকলকে নজর রাখার নির্দেশ দেন। এ নির্বাচনকে ঘিরে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় পাশাপাশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার ব্যাপারে সকলকে সজাগ থাকতে বলেন। তিনি আরো বলেন, ভোলা পৌরসভায় বিগত দিনে মেয়র মনিরের সময় অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনেও নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় মনিরুজ্জামানকে মেয়র হিসেবে নির্বাচিত করে ভোলা পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে সকলের প্রতি আহবান জানান।
এসময় ভোলা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির পৌরবাসীদের উপলক্ষে বলেন, আমি গত দশ বছর ভোলা পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে পৌরবাসীর খেদমত করে আসছি। এই দশ বছরে চলার পথে আমার যেকোনো ভুল হতে পারে কারণ আমিও আপনাদের মতো মানুষ ফেরেস্তা নই। তাই আমার যদি ভুল ত্রæটি থেকে থাকে সেগুলো মার্জনা করে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন।
ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ এর সভাপতিত্বে দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহালুল মোল্লা, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, বোরহানউদ্দিন পৌরসভা নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লা নাজু, সাধারণ সম্পাদক শাহ্ আলী নেওয়াজ পলাশ, সাংগঠনিক সম্পাদক রবিশ্বর হাওলাদারসহ  উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় দলমত নির্বিশেষে ভোলা পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাতাবুনিয়া পীর মাওলানা মোহাম্মদ উল্লাহ তাহেরী।

পরে দলীয় নেতৃবৃন্দসহ জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি বিগত দিনে জননেতা তোফায়েল আহমেদের মাধ্যমে ভোলা পৌর এলাকার  যে উন্নয়ন করেছেন তা ইতি পূর্বে কারো দ্বারা সম্ভব হয় নি। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।





ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...