অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংর্ঘষ হামলা ভাংচুর,আহত-২০


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১৩

remove_red_eye

৭১০



বাংলার কণ্ঠ প্রতিবেদক : পঞ্চম ধাপের  ভোলা পৌর নির্বাচনের প্রচারনা চলাকালে  মঙ্গলবার সকালে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন ও আসাদ হোসেন জুম্মানের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংর্ঘষ হয়েছে। ভাংচুর করা হয়েছে নির্বাচনী অফিস ও বসত বাড়ি। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, ভোলা পৌর ৪নং ওয়াডের্র আলীয় মাদ্রাসা সড়কে আসাদ হোসেন জুম্মানের প্রচারনা চলছিলো। এ সময় তার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা হয়। কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান অভিযোগ করেন,তার নির্বাচনী অফিস ও কর্মীদের বাড়িতে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করে। অপর দিকে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন অভিযোগ করেন, তার কর্মী ও সমর্থকদের বাসা বাড়িতে কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মানের কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করে।
 এ সময় সুমাইয়া, সাদিয়া, মিতু, ইয়ানুর, মুসা, মানছুর, মহসিন, মাইনুল, মেহেদি, আবেদ তালুকদার,মিজি,মাকসুদ, জলিল, আলআমিন, সজিব,সাদেক,নুরউদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদেও মধ্যে আবদ তালুকদারের অবস্থা আশংকা জনক বলে তার স্বজনরা জানিয়েছে।  স্থানীরা জানান, হামলা চলাকালে এলাকায় ককটেল বিস্ফোরন করা হয়। এতে করে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
ভোলা মডেল থানা মো: এনায়েত হোসেন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...