অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন : মোশারেফ হোসেন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১৬

remove_red_eye

৭৩২

২নং ওয়ার্ডে আ’লীগের মেয়র প্রার্থী মনিরুজ্জামানের উঠান বৈঠক
কামরুল ইসলাম \   ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন বলেছেন, ভোলা পৌর সভার উন্নয়নের জন্য মনিরুজ্জামানের মতো লোক দরকার। তিনি গত ২ বার মেয়র থাকা কালিন সময় প্রায় ৩ শত কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। তিনি আগামীতে নির্বাচিত হতে পারলে প্রায় ২ শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করার জন্য ইসতেহার দিয়েছেন। ওই কাজ হলে ভোলা পর্যটন নগরী হবে। তখন বাংলাদেশের অনেক লোক ভোলায় আসবে দেখতে। তিনি আরো বলেন, মেয়র মনিরুজ্জামানের বদৌলতে আমাদের নেতা ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদের চেষ্টায় পৌর এলাকায় আবারও গ্যাসের লাইন দেয়া হবে। তিনি আগামী ২৮ ফেব্রæয়ারি নির্বাচনে সকলে  ভোলা পৌর সভার উন্নয়নকে অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান। বুধবার বিকালে ভোলা পৌর সভার ২নং ওয়ার্ডে আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র প্রার্থী মোহাম্মদমনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, আগামী ২৮ ফেব্রæয়ারি একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন হবে। এ নিয়ে কোন সংষয়ের কারন নেই। শান্তিপূর্ন ভোট হবে। এই ওয়ার্ডে গত দশ বছরে ৩১ কোটি টাকা ব্যয়ে পৌর ভবন,রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। নৌ প্রতীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হয়। এলাকায় শান্তিতে থাকা যায়। নৌকা প্রতীকে ভোট দিলে মানুষের দু:খ দুর্দশা দূর হয়। নৌকা প্রতীকে ভোট দিলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা হবে। আমার নেতা তোফায়েল আহমেদের হাতকে শক্তিশালী করা হবে। এলাকার উন্নয়নের জন্য নৌকা প্রতীকে সকলকে ভোট দেয়ার জন্য আহবান জানান। পৌর সভা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু,সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ,২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইব্রাহিম খোকন, ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দি,২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী রাজিব হোসেন লিপু ও কবির হোসেন এবং  ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোছনা ইয়াসমিন ও  রেহানা ফেরদৌস প্রমুখ।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...