অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


উন্নয়নের কারনেই পৌরবাসী আবারও নৌকায় ভোট দিবে: মেয়র প্রার্থী মনিরুজ্জামান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২১ রাত ০২:৩০

remove_red_eye

৬৯৬




কামরুল ইসলাম: ভোলায় উৎসব মুখর পরিবেশে ভোলা পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী  মোহাম্মদ মনিরুজ্জামান পৌর সভার ১নং ওয়ার্ডে শনিবার সকালে গনসংযোগ করেছেন। এসময় তার নৌকা প্রতীকের প্রচারনা চলাকালে মানুষের ঢল নামে। তিনি আবহাওয়া অফিস সড়ক,মিনুর দোকান এলাকা,কাচিয়া কলোনি,পাখির পোল এলাকায় গনসংযোগ করে লিফলেট বিতরণ করেন।
গনসংযোগ কালে মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনার উন্নয়ন যাত্রা ভোলা পৌর সভায় অব্যাহত থাকবে। ভোলা-১ আসনের সংসদ সদস্য ভোলার অভিভাবক তোফায়েল আহমেদের সুদৃষ্টির কারনে উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর গত ১০ বছরে যে কাজ হয়ে তা ইতিপূর্বে আর পৌর বাসী দেখেনি। উন্নয়নের কারনেই পৌরবাসী আমাকে ২৮ ফেব্রæয়ারি আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এরপর পৌরসভার সকল অসমাপ্ত কাজ শেষ করবো।
 এসময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, আওয়ামীলীগের নেতা নুর ইসলাম মিয়া,সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর মিয়া, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অভিনাষ নন্দী, আলমগীর মিয়া,আযাদ গোলদার বেলায়েত মাষ্টার, দস্তগির মিয়া, জেলা যুবলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন,যুগ্ন সম্পাদক সাহাবুদ্দিন লিটন প্রমুখ।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...