বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৭
৭০৭
অচিন্ত্য মজুমদার : আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার পৌরসভার ৮নং ওয়ার্ডের পিটিআই এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। গনসংযোগ কালে ওই কয়েক শত নারী পুরুষের ঢল নামে।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, যুবলীগ নেতা রুবাইয়েত হোসেন সুশান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাছির উদ্দিন হেলাল, কাউন্সিলর প্রার্থী স্বপন সরদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম চৌধুরী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ। এসময় সাংবাদিকদের কাছে মেয়র প্রার্থী মনিরুজ্জামান বলেন, শতভাগ নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে আমি গত দুই নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে ছিলাম। মানুষ যদি মনে করে আমি তাদের জন্য কাজ করতে পারবো তাহলে আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক