বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:২৩
৬৫১
বাংলার কণ্ঠ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবিতে সংবাদকর্মীরা ভোলার বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে দ্রæত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবী করা হয়। দৌলতখান প্রতিনিধি জানান,
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবিতে ভোলার দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় দৌলতখান দক্ষিণ বাজারে প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রেসক্লাবের সাবেক সভাপতি শ.ম ফারুক, সহ সভাপতি জাকির আলম, প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরিফ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক সাগর চৌধুরী প্রমূখ। চরফ্যাশন প্রতিনিধি জানান, নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে উপজেলার সর্বস্থরের সাংবাদিক নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ফেব্রæয়ারী) বেলা সাড়ে ১২টায় চরফ্যাশন প্রেসক্লাব ও জার্নলিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন,সাধারণ স¤পাদক মনির আহমেদ শ্রæভ্র,সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ইয়াসিন আরাফাত,সাধারণ স¤পাদক এম আমির হোসেনসহ অন্যান্য জাতীয় ও আঞ্চলীক পত্রিকার সাংবাদিক বৃন্দ। এসময় সাংবাদিক মুজাক্কির হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সাংবাদিকদের উপর অত্যাচার নির্যাত বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন উপস্থিত বক্তারা। এছাড়াও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রæয়ারী সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালীর কো¤পানীগঞ্জে হরতালে দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে ২১ ফেব্রæয়ারী রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত