অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান : মেয়র প্রার্থী মনিরুজ্জামান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৬

remove_red_eye

৬২৬




ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডে গণসংযোগ


অচিন্ত্য মজুমদার : আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। মঙ্গলবার পৌরসভার ৫নং ওয়ার্ডের হোমিও কলেজ মোড় এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এ সময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে নৌকা মার্কায় ভোট দেয়ার আহŸান জানান। গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-স¤পাদক মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাংগঠনিক স¤পাদক রবিশ্বর হাওলাদার, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান, বাবুল সিকদার, যুবলীগ নেতা মনির মিজি প্রমুখ। এসময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ভোলা পৌরসভা এ পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকার কাজ হয়েছে। যে সকল উন্নয়ন মূলক কাজ ভোলা পৌরসভায় হয়েছে তা সবই সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য জননেতা তোফায়েল আহমেদ কারণে হয়েছে। ভোলা পৌরসভায় যে অভ‚তপূর্ণ উন্নয়ন হয়েছে, তা দেখতে বিভিন্ন জেলার মানুষ এখন ভোলা আসে। ভোলা শহরের দৃষ্টিনন্দন বক ফোয়ারা, দৃষ্টিনন্দন সরকারি স্কুলের মাঠ, ইলিশ ফোয়ারা, গার্লস স্কুল সংলগ্ন গেøাব ফোয়ারা, টাউন স্কুলের মাঠ এসব এখন ভোলার মানুষের পাশাপাশি পর্যটকদের জন্য একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। ভোলা শহরসহ বিভিন্ন পাড়া-মহল্লায় প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় ফুটপাতসহ ড্রেন নির্মাণ করা হয়েছে। অন্ধকার শহর এলইডি লাইটে আলোকিত করা হয়েছে। সব মিলিয়ে ভোলা এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহŸান জানান তিনি।