বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:২৬
৭৬৩
নৌকা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় মানুষ শান্তিতে থাকে:মেয়র প্রার্থী মনিরুজ্জামান
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌর সভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের গণজোয়ার উঠেছে। প্রচার প্রচারনা শুরুর পর থেকে নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততই নৌকার প্রচারনায় সাধারন নারী পুরুষের ঢল নামে। এই চিত্র গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে ভোলা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের গনসংযোগে। বুধবার সকালে ভোলা পৌর ২নং ওয়ার্ডের গাজিপুর রোড,আলগী,কালি বাড়ি বিল্লা মসজিদ রোড,আলগী বিলের নতুন রাস্তাসহ বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান গনসংযোগ করেন। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, এই এলাকার আলগীর বিল এক সময় ছিলো একটি জলাবদ্ধ এলাকা। এই এলাকায় পাকা রাস্তা করার কারনে জমির মূল্য যেমন কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনমান উন্নতি হয়েছে। তিনি একটি আধুনিক মডেল পৌরসভা করার জন্য আগামী ২৮ ফেব্রæয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন তুষার, যুবলীগ নেতা মনির মিয়াজীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অপর দিকে বিকালে ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের কর্মীসভা করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। নজরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এসময় তিনি বলেন আগামী ২৮ তারিখ শান্তিপূর্ন ভোট হবে। সকলে যেন ভোট কেন্দ্র গিয়ে ভোট দেন সেজন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। মানুষ জানে নৌকা মানেই উন্নয়ন। নৌকা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় মানুষ শান্তিতে থাকে। গত ১০ বছরে ভোলা পৌরসভায় যা উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত রাখতে পৌরবাসীর দোয়াও চান তিনি। ১ নং ওয়ার্ডের উট পাখি মার্কার প্রার্থী অবিনাষ নন্দী তার সাথে উপস্থিত ছিলেন। অবিনাষ নন্দী আগামী ২৮ তারিখ তারিখ উটপাখি মার্কায় ভোট দিয়ে জনগনের সুখে দুঃখে পাশে থাকার জন্য দোয়া ও আশির্বাদ চান। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলমগীর গোলদার ,দস্তগীর মিয়া,বেলায়েত মাস্টার,মো: জসীম,আজীম গোলদার,আজাদ গোলদার,রিয়াজ হক,মো: জাফর সহ স্থানীয় অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক