অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় নৌকার প্রচারণায় দলমত নির্বিশেষে মানুষের ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১৪

remove_red_eye

৯৭১




বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের প্রচারনার শেষ দিকে দলমত নির্বিশেষে গণজোয়ার ওঠে।  বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগ নেতারা দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের প্রচারণায় নারী পুরুষের ঢল নামে। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীদের অংশ গ্রহণে ব্যাপক জনসমাগম হয়। কর্মী সমর্থকরা নিজ নিজ কাউন্সিল প্রার্থী ও নৌকা প্রতীকে ভোট চান এবং নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ভোলা শহর। পৌর এলাকায় এক ধরনের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

পঞ্চম ধাপের আসন্ন ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার প্রচারণার বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাস্কুল মোড় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুর নেতৃত্বে গণসংযোগ শুরু হয়। এতে অংশ নেন পৌর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু,  জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ দলীয় নেতারা অংশ নেন। তারা সন্ধ্যার আগ পর্যন্ত সদর রোড, মহাজনপট্টি,কালিনাথ রায় বাজার, নতুন বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যবসা প্রতিষ্ঠান ও ভোটারদের মাঝেলিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এদিকে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের গণসংযোগের খবরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ছুটে আসে। মিছিলকারীদের মধ্যে বিপুল সংখ্যক নারী কর্মী সমর্থকের উপস্থিতি ছিল। এছাড়া সদর রোড সহ বিভিন্ন এলাকা থেকে সাধারণ ভোটররা এসে প্রচারণায় অংশ নিলে মানুষের ঢল নামে।





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...