অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে সংর্ঘষ : আহত-১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৫২

remove_red_eye

৭৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় পৌর নির্বাচনের প্রচার প্রচারনার শেষ দিন শুক্রবার সন্ধ্যা পর  ৬নং ওয়ার্ডের ওয়াষ্টেনপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক ও আবদুর রবের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংর্ঘষ হয়েছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপসহ নির্বাচনী কার্যালয় ভাংচুরে ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত: ১৫ জন আহত হয়েছে। এছাড়াও পৌর ৫ নং ওয়ার্ডের কালিখোলা এলাকায় কাউন্সির প্রার্থী মিজানুর রহমানের প্রচারনার অটো রিক্সা ভাংচুর করা হয় । এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোলা শহরের ওয়াষ্টেন পাড়ায় নির্বাচনী প্রচারনা চলাকালে হঠাৎ করে কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক ও আবদুর রবের কর্মী সমর্থকদের উত্তজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই গ্রæপই পাল্টা পাল্টি হামলা চালায়। এ সময় ওমর ফারুকের নির্বাচনী অফিস ও ও  আবদুর রবের বাসার সামনে হামলা চালিয়ে চেয়ার ভাংচুর করে। এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতরদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাউন্সির প্রার্থী ওমর ফারুক জানান, তার প্রতিপক্ষ আবদুর রবের কর্মীরা অর্তকিত ভাবে হামলা চালায়।  এ সময় তাদের নির্বাচনী অফিস ও মটরসাইকেল ভাংচুর করা হয়। অপর দিকে  কাউন্সিলর প্রার্থী  আবদুর রব পাল্টা অভিযোগ করেন, কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের কর্মীরা তার বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে । এ সময় তার বাড়ির সামনের চেয়ার ভাংচুর করে কর্মীদের মারধর করে। এদিকে সংর্ঘষ চলাকালে একটি ঔষধের দোকানের সাইন বোর্ড ভাংচুর হয়।
অপর দিকে পৌর সভার ৫নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন,  সন্ধ্যার আগে কালিখোলা এলাকায় কাউন্সির প্রার্থী মিজানুর রহমানের প্রচারনা চলাকালে অটো রিক্সা  প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী এরফানুর রহমান মিথুন মোল্লার বহিরাগত কর্মীরা ভাংচুর করে। তবে  কাউন্সিলর প্রার্থী এরফানুর রহমান মিথুন মোল্লা অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ করেন, শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য প্রতিপক্ষদের সন্ত্রাসীরা পায়তারা করছে। তারা কোন ভাংচুর করেনি।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান,  খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।  তবে বর্তমানে এলাকায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা  প্রচারনার শেষ দিন ভোটার কাছে গিয়ে গণসংযোগ করেন। এ সময় পৌর ৪ নং ওয়ার্ডে  কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও শওকত হোসেন কর্মী সমথকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এসময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় কঠোর অবস্থান নেয়।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...