অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দুই মাস কর্মহীন কাটাবেন জেলেরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:০৮

remove_red_eye

৭৯৩

জেলে পাড়ায় অভাবের শঙ্কা
শ ম ফারুক \ ভোলার দৌলতখানে মৎস্য অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে মার্চ এপ্রিল দুই মাস কর্মহীন কাটাবে ভোলার দের লক্ষাধিক জেলে। ফলে অভাব অনটনের শঙ্কা দেখা দিয়েছে জেলে পারাগুলোতে। ইলিশ উৎপাদন বৃদ্ধিকল্পে সরকার প্রতি বছর মার্চ এপ্রিল এ দুই মাস মেঘনার শাহবাজপুর চ্যানেলে ভোলার ইলিশা মদনপুর থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার জলসীমায় সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করেছে। এ জলসীমায় দৌলতখানের রয়েছে প্রায় ২৫০ বর্গকিলোমিটার এলাকা। দৌলতখানের বেশির ভাগ জেলেরা এ জলসীমায়ই মাছ ধরে থাকে। এদিকে গত নভেম্বরে শুরু হয়ে আগামী জুন মাস পর্যন্ত জাটকা রক্ষা অভিযান চলমান থাকায় এবং নদীতে বড় ইলিশের স্থলে জাটকার আধিক্য থাকায় জেলেরা ইলিশ শিকারে তেমন সুবিধা করতে পারেনি। নিষেধাজ্ঞার সময়ে সরকার জেলেদের সহযোগিতা হিসেবে প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি করে চার মাস ভিজিএফের চাল বরাদ্দ রেখেছে। কিন্ত জেলেদের অভিযোগ তারা এ চাল এক বা দুই মাসের বেশি পান না। এ ছাড়া পরিমানেও কম দেয়ার অভিযোগ রয়েছে। দৌলতখান পৌর ১ নং ওয়ার্ডের জেলে জসিম, ইসমাইল ও জব্বার বলেন, সরকার আমাগরে চাউল দেয় ভাত খাওনের লইগগা (জন্য)। কিন্তু ভাতের লগে অন্য জিনিস যোগার করতে আমাগ ধার দেনা করতেই হয়। উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি দৌলতখান পৌর কাউন্সিলর মো: আলমগীর হোসেন বলেন, সরকার গৃহীত পদক্ষেপকে আমরা সম্মান জানাই। তবে জেলেদের চাল বিতরণে অনিয়ম দুর করতে বিতরণ কার্যক্রমে জেলেদের প্রতিনিধি অন্তর্ভূক্তির দাবি জানান।
 উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়নে দৌলতখানে ইতিমধে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে। জেলেদের প্রতিনিধিদের নিয়ে একাধিক স্থানে সভা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা মেনে চললে দিনশেষে জেলেরাই লাভবান হবেন।

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...