বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা মার্চ ২০২১ রাত ১১:২৯
৮৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌর সভার নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান পর পর ৩ বার মেয়র পদে নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন। পৌরবাসী মনে করছেন,গেলো ১০ বছরে এলাকা নানা উন্নয়ন মূলক,সামাজিক,ধর্মীয় ও সাংস্কৃতিক নানা কর্মকান্ডের কারনেই তার এই বিশাল বিজয়। এবারের কঠোর এই নির্বাচনে পৌরবাসী তাদের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় তারাও খুশি। এদিকে টানা তৃতীয় বারের মতো মোহাম্মদ মনিরুজ্জামান মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। তাকে সোমবার ভোলা ন্যাশনাল ব্যাংক, জেলা যুবলীগ,পৌরসভা কর্মকর্তা কর্মচারী পরিষদ, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু ও সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ,শিবপুর যুবলীগ,শ্রমিক লীগ নেতা মো:ফারুক,পৌর ১নং ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ ও বিশিষ্ট সমাজ সেবক জাবির হোসেন ডিকেন। এছাড়াও ফেসবুকের মাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ,আওয়ামী লীগ সমর্থিত মেয়ার প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির হারুন অর রশিদ ট্রুমেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট। আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলণ প্রার্থী আতাউর রহমান হাতপাখায় পেয়েছেন ১ হাজার ১০৮ ভোট।
এদিকে ভোলা পৌরসভা কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে ছালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে আসাদ হোসেন জুম্মান, ৫নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬নং ওয়ার্ডে মোঃ ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে মোঃ শাহে আলম, ৮নং ওয়াার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯নং ওয়ার্ডে মাইনুল ইসলাম শামীম, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জোছনা ইয়াছমিন, সামছুন নাহার সৌনিয়া ও রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।
এদিকে চরফ্যাসন পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মোঃ মোরশেদ পেয়েছেন ১৪ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সতন্ত্র প্রার্থী শরীফ হোসেন পেয়েছেন ৭৮১ ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন ৭৪৭ ভোট।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত