অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২১ রাত ১০:৪৩

remove_red_eye

৫৮৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে  শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী মাঝে এ সামগ্রী বিতরণ করে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা।
ক্লাবের সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক এমএ তাহের, বুদ্ধি প্রতিবন্দী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির, পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, প্রভাষক রেহানা ফেরদৌস, আবৃত্তি শিল্পী শরমিন জাহান শ্যামলি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝেও অনেক প্রতিভা রয়েছ, তাদের সাথে মানবিক আচারন করতে হবে। তাদের অবহেলা করা যাবে না।  তাদের দিকে লক্ষ্য রাখাতে হবে বিশেষ যতœ করতে।   এরা পরিবারের বোঝা নয়, এরাই একদিন হবে পরিবারের অন্যতম সুচ্ছল ব্যক্তি।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা স্কুলের শতাধিক শিশুকে স্কুল ব্যাগ, খাতা-কলম, রং পেন্সিল দেয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের জন্য একটি স্কুল ভ্যান দেয়া হয়।