অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ৭ই মার্চের ভাষণ বাঙালির হৃদয়ের মনিকোঠায় থাকবে : তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২১ রাত ১১:১১

remove_red_eye

৯০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালির হৃদয়ের মনিকোঠায় বিরাজ করবে। রবিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর এই ৭ই মার্চের ভাষণ ছিল আমাদের চলার পথের প্রেরণা। এই ভাষণে বঙ্গবন্ধু বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু সেদিন আরও অনেক নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা। যার যা কিছু আছে তা নিয়ে শত্রæর মোকাবেলা কর। তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিও। এমন একজন মহান নেতা তিনি মঞ্চে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন, আমি প্রধানমন্ত্রীত্বের জন্য রাজনীতি করিনা। আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা। এই মহান নেতার ৭ই মার্চের ভাষণ সকল বাঙালি জাতির হৃদয়ের মনিকোঠায় বিরাজ করবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতির হৃদয়ের মনিকোঠায় ৭ই মার্চের ভাষণ বিরাজ করবে।
ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ামর‌্যান মোশারেফ হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...