অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ২৫ লাখ টাকার মালামাল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২১ রাত ০৯:৪৭

remove_red_eye

৬৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলার ইলিশা গোডাউনের অগ্নিকান্ডের ঘটনায় বিভিন্ন কম্পানির বিস্কুটসহ ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান ও শাহে আলম। শুক্রবার গভীর রাত সোয়া ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা  এলাকায় কাজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ শেখ তথ্য নিশ্চিত করেন জানান, বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান ও শাহে আলম তাদের ওই গোডাউনে ২৫ লাখ টাকার বিভিন্ন কম্পানির বিস্কুট রাখেন। যা শনিবার সকালে ভোলার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে পাইকারী বিক্রি করার কথা ছিলো। কিন্তু শুক্রবার গভীর রাত সোয়া ১২ টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে গোডাউনের সকল মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরো জানান, অগ্নিকান্ডের সূত্রপান এখনও জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত চলছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...