বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ রাত ১২:৩৫
৮২৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। বুধবার (১৭ মার্চ বিকালে) ভোলা চিলড্রেন স্পেশাল স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই আনন্দ উদযাপন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
ভোলা চিলড্রেন স্পেশাল স্কুল ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ ভোলা জেলার আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সংগীত পরিবেশনা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ ভোলা জেলা শাখার সাধারন সম্পাদক ও চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটেরে সেক্রেটারী মো: আজিজুল ইসলাম,ওবায়েদুল হক বাবুল মোল্লা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিনাত রেহানা, ভোলা লেডিস ক্লাবের সম্পাদিকা খাদিজা আক্তার স্বপ্না, ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ ভোলা জেলা শাখার সভাপতি গালিব ইবনে ফেরদাউস, ভোলা চিলড্রেন স্পেশাল স্কুলের পরিচালক জাকির হোসেন।
‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইভান তালুকদারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ভোলার সাধারন সম্পাদক এম শাহরিয়ার জিলন, ভোলা ট্যুরিস ক্লাবের সভাপতি নাহিদ নুসরাত তিশা।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলা টিভি জেলা প্রতিনিধি জুয়েল সাহা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা যুব ইউনিটের প্রশিক্ষণ বিভাগের প্রধান মোঃ সাদ্দাম হোসেন, চ্যানেল টি-ওয়ানের জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ ভোলা জেলা শাখার প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদস্য মোঃ আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে ভোলা চিলড্রেন স্পেশাল স্কুলের শিশুরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন গান গেয়ে পুরো অনুষ্ঠানকে মনোমুগ্ধ করে রাখেন।
এসময় বক্তারা বলেন, বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। তিনি আজকের এই দিনে বৃহত্তর ফরিদপুর (বর্তমান গোপালগঞ্জ) জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের নিপিড়িত মানুষের মুক্তির লক্ষ্যে তিনি আন্দোলন সংগ্রাম করে গেছে। জীবনের অনেকটা সময় তিনি কারাগারে বন্দি ছিলেন। তারপরও বঙ্গবন্ধু বাঙালীর অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে গেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর দীর্ঘ ২৪ বছরের শোষণ নিপিড়নের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন দেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন। শিশুদেরকে বঙ্গবন্ধু খুব ভালোবাসতে তাই তার জন্মদিনটি তিনি শিশুদের উৎসর্গ করেছেন। আজকের দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। আমরা বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করবো। বঙ্গবন্ধুর জীবনী জানতে পারলেই আমরা স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারবো।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত