অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পিতাকে হত্যার দায়ে পুত্রকে মৃত্যুদন্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

৬১১

বাংলার কন্ঠ প্রতিবেদক \  ভোলায় পিতা আবদুল মুনাফ সাজিকে হত্যার দায়ে পুত্র আবু সায়েদ সাইদকে  মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহামুদুল হক এ রায় প্রদান করেন।
রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,  ভোলা সদর উপজেলার  পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চর আনন্দ পার্ট-১ গ্রামে গত ২০১৭ সনের ২৩ আগষ্ট  বিকালে  বসত ঘরের সামনে গাছকাটাকে কেন্দ্র করে  ভিকটিম পিতা আবদুল মুনাফ সাজিকে  পথ রোধ করে লোহার খোন্তা শাবলের ফলা দিয়ে আঘাত করে। এতে পিতা মুনাফ সাজি গুরুতর জখম হলে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হলে পর দিন তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ২০১৭ সনের ২৫ আগষ্ট  রাতে ফার্মগেট এলাকায়  আবদুল মুনাফ সাজির মৃত্যু হয়। এ ঘটনায় ভোলা থানায় মামলা হলে র্দীঘ ৩ বছর পর  স্বাক্ষ প্রমান শেষে পেনাল কোডের ৩০২ ধারায় আসামী পুত্র আবু সায়েদ সাইদকে বিজ্ঞ বিচারক মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  রায় প্রদানকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষের আসামী আইনজীবী ছিলেন  এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু পুত্র আবু সায়েদ সাইদকে  মৃত্যুদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।  আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট স্বপন কুমার দে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...