বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২১ সন্ধ্যা ০৭:৪৪
৬৩২
বাংলার কন্ঠ প্রতিবেদক \ ভোলায় পিতা আবদুল মুনাফ সাজিকে হত্যার দায়ে পুত্র আবু সায়েদ সাইদকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহামুদুল হক এ রায় প্রদান করেন।
রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চর আনন্দ পার্ট-১ গ্রামে গত ২০১৭ সনের ২৩ আগষ্ট বিকালে বসত ঘরের সামনে গাছকাটাকে কেন্দ্র করে ভিকটিম পিতা আবদুল মুনাফ সাজিকে পথ রোধ করে লোহার খোন্তা শাবলের ফলা দিয়ে আঘাত করে। এতে পিতা মুনাফ সাজি গুরুতর জখম হলে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হলে পর দিন তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ২০১৭ সনের ২৫ আগষ্ট রাতে ফার্মগেট এলাকায় আবদুল মুনাফ সাজির মৃত্যু হয়। এ ঘটনায় ভোলা থানায় মামলা হলে র্দীঘ ৩ বছর পর স্বাক্ষ প্রমান শেষে পেনাল কোডের ৩০২ ধারায় আসামী পুত্র আবু সায়েদ সাইদকে বিজ্ঞ বিচারক মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রায় প্রদানকালে আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষের আসামী আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু পুত্র আবু সায়েদ সাইদকে মৃত্যুদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট স্বপন কুমার দে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত